আবনা : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সরাসরি অভিযোগ করেছে- গাজা উপত্যকায় বর্তমান পরিস্থিতির জন্য জাতিসংঘ দায়ী।
হামাস মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, জাতিসংঘের আড়ালে ইহুদিবাদী ইসরাইল গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এ জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে দায় নিতে হবে। জুহরি কোনো রাখঢাক না করেই বলেছেন, “রাফাহ শহরে ইসরাইল যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাতে বান কি মুনের অংশগ্রহণ ছিল।”
গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে সামি আবু জুহরি এসব কথা বলেছেন। একইসঙ্গে তিনি গাজায় ইসরাইলি ধ্বংসযজ্ঞের জন্য জাতিসংঘকে দায় নেয়ার আহ্বান জানান।
হামাস মুখপাত্র জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজা প্রশ্নে দ্বৈত অবস্থান পরিহার করুন।
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে গত ১ আগস্ট ইহুদিবাদী সেনারা ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। এতে একদিনেই শহীদ হন অন্তত ৮০ ফিলিস্তিনি এবং আহত হন ৩৫০ জন। গতকাল বান কি মুন গাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত কিছু এলাকা ঘুরে দেখেন।#
১৫ অক্টোবর ২০১৪ - ১৬:৩৮
News ID: 644599
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সরাসরি অভিযোগ করেছে- গাজা উপত্যকায় বর্তমান পরিস্থিতির জন্য জাতিসংঘ দায়ী।